ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্ল্যাডলাইট পুরোপুরি কাজ না করায় বুধবার খেলা শুরুর আগেই পরিত্যক্ত হয়েছে আর্জেন্টিনা-ব্রাজিলের ‘সুপারক্লাসিকো’। আর্জোন্টিনার উত্তরাঞ্চলীয় শহর রেসিস্টেনসিয়ার সেন্টানারিও স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় খেলা শুরু হওয়ার কথা ছিল।
দুই দেশের ঘরোয়া ফুটবলারদের নিয়ে দুই ম্যাচের ‘সুপারক্লাসিকো অব দ্য আমেরিকাসের’র প্রথম পর্বে ১৯ সেপ্টেম্বর ব্রাজিলে স্বাগতিকরা জেতে ২-১ গোলে। দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় ম্যাচটি হওয়ার কথা ছিল আর্জেন্টিনায়।
খেলায়াড়রা মাঠে নেমে জাতীয় সঙ্গীতের জন্য সারিদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন কিন্তু জেনারেটর মেরামত করে ফ্লাডলাইটি পুরোপুরি না জ্বলা পর্যন্ত অপেক্ষার সিদ্ধান্ত নেন চিলির রেফারি এনরিক ওসেস। ত্রিশ মিনিটের বেশি অপেক্ষার পরও আলো স্বাভাবিক না হওয়ায় ম্যাচ বাতিল করা হয়।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সূত্র রয়টার্সেেক জানিয়েছে, দুই দেশের ব্যস্ত সূচীর কারণে কাছাকাছি সময়ে নতুন কোনো তারিখ ঘোষণা করা যাচ্ছে না। এ বছরের শেষ নাগাদ ম্যাচটি হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০৩৩ ঘ.
bdnews24