ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত মাসে ডেনমার্ক যাওয়ার কথা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ফুটবল দলের। প্রায় এক মাসের প্রস্তুতি নিলেও ফুটবল-কর্মকর্তাদের গাফিলতির কারণে শেষ পর্যন্ত যেতে পারেনি তারা। এখন সেই দলটিকেই পাঠানো হচ্ছে ভারতের পশ্চিম বঙ্গের কুচবিহারে।
৭ অক্টোবর রওনা হবে বাংলাদেশের কিশোররা। কুচবিহারে তারা ‘জি গ্র“প’ ফুটবল অ্যাকাডেমির একটি দলের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ম্যাচ তিনটি হবে ১০, ১১ ও ১৪ অক্টোবর।
অনূর্ধ্ব-১৪ দল: ইমন, মিঠুন, সুজন, রনি, শাকিল, মাসুদ, হোসেন, রানা, কিরণ, জিতু, রেজাউল, শাকিল, সৌরভ, মিঠু, রাজীব, জিওন, ফয়সাল ও আরিফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২৪২ঘ.
bdnews24