ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা সুপার লিগ ফুটবলে আবারো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে তারা ৪-০ গোলে যশোর জেলাকে হারিয়েছে। এ নিয়ে টানা চার বার এই প্রতিযোগিতার শিরোপা ঘরে তুলল আনসার।
বিজয়ী দলের চার গোলের দুটোই অম্রা চিং মারমার। অন্য গোল দুটি করেন নুবাই চিং মারমা এবং রওশন আরা বুলু।
চ্যাম্পিয়ন আনসার ৫০ হাজার এবং রানার্স আপ যশোর ৩০ হাজার টাকা পুরস্কার পেয়েছে।
১৪টি গোল করে সর্বোচ্চ গোলদাতা অম্রা চিং মারমার প্রাপ্তি ৫ হাজার টাকা। লিগের সেরা খেলোয়াড় হিসেবে ৫ হাজার টাকা পেয়েছেন আনসারের মাইনু মারমাও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২৩৩ঘ.
bdnews24