ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে বার্সেলোনা, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড জয় পেলেও হেরে গেছে বায়ার্ন মিউনিখ। শাখতার দোনেৎস্কের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস।
আলেক্সিস সানচেজ ও সেস ফেব্রেগাসের গোলে ‘জি’ গ্র“পের খেলায় বেনফিকাকে ২-০ গোলে হারিয়েছে বার্সা। দুটি গোলেরই উৎস তিনবারের ফিফা বার্ষসেরা ফুটবলার লিওনেল মেসি।
অনেক দিন পর মাঠে নেমে প্রথম ম্যাচেই অধিনায়ক কার্লোস পুয়োল আহত হয়ে মাঠ ছাড়ায় সে আনন্দ অনেকটাই ফিকে হয়ে গেলে অতিথি দলের। খেলার ৭৮ মিনিটে হেড করতে গিয়ে পড়ে গেেেল পুয়োলের কনুইয়ের হাড় স্থানচ্যুত হয়।
খেলার ছয় মিনিটে সানচেজ ও দ্বিতীয়ার্ধের দশ মিনিটে ফেব্রেগাস গোল দুটি করেন।
খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে সার্জিও বাস্কুুয়েটস লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় বার্সা।
ম্যাচ শেষে বার্সা কোচ টিটো ভিলানোভা বলেন, “আমরা আরো তথ্যের জন্য অপেক্ষা করছি। তবে মনে হয় ‘ক্লাসিকো’য় তার খেলা হচ্ছে না।”
লিসবনে গোল না পেলেও বার্সার জয়ের নায়ক মেসিই। বাম দিক থেকে মেসির ক্রস থেকে গোল শুধু পা ছোঁয়ালেই চলতো চিলির স্ট্রইকার সানচেজের। সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেন নি তিনি।
পরের মিনিটেই সমতা ফিরিয়ে ফেলতো স্বাগতিকরা। কিন্তু ব্রাজিলের স্ট্রাইকার লিমার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক ভিক্টর ভালদেজ।
মেসির শৈশবের নায়ক, বেনফিকার মিডফিল্ডার পাবলো আইমার বলেন, “একটা বলেই খেলা হয় আর সেই বল যদি কেউ ম্যাচের তিন-চতুর্থাংশ সময় নিয়ন্ত্রন করে তখন খেলাটা খুব কঠিন হয়ে যায়।”
স্বাগতিক দলের কোচ জর্জ জেসুস বলেন, “আমার মতে তারাই বেশ্বির সেরা দল। সব সময় ৭০ শতাংশ সময় বল তাদের নিয়ন্ত্রনে থাকে এবং প্রতিপক্ষকে শাসন করে।”
‘জি’ গ্র“পে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সা। স্পার্টাক মস্কোকে ৩-২ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে সেল্টিক।
‘ই’ গ্র“পে নরশেলানকে ৪-০ গোলে হারিয়ে প্রথম জয় পেয়েছে গত আসরের চ্যাম্পিয়ন চেলসি। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে ইংল্যান্ডের জায়ান্ট দলটি। শাখতার দোনেৎস্কের সঙ্গে ঘরের মাঠে ড্র করে আবারো পয়েন্ট হারিয়েছে জুভেন্টাস। ৪ পয়েন্ট নিয়ে গোল গড়ে পিছিয়ে থেকে দুই নম্বরে রয়েছে দোনেৎস্ক। ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে জুভেন্টাস।
‘এফ’ গ্র“পে অঘটনের শিকার গত আসরের রানার্সআপ মিউনিখ। বাতে বরিসভের কাছে ৩-১ গোলে হেরে গেছে জার্মানির জায়ান্ট দলটি। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বরিসভ। লিলকে ২-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে গোল গড়ে মিউনিখকে পেছনে ফেলে দুই নম্বরে উঠে এসেছে ভ্যালেন্সিয়া।
‘এইচ’ গ্র“পের খেলায় পিছিয়ে পড়েও ক্লুজের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাবটির পক্ষে দুটি গোলই রবিন ভ্যান পার্সির। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যন ইউ। গ্যালতাসারাইকে ২-০ গোলে হারালেও গোল গড়ে ক্লুজের পেছনে দুই নম্বরে রয়েছে ব্রাগা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০৪৪ ঘ.
bdnews24