২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা কাবাডি লিগের শিরোপা ওয়ান্ডারার্সের

মহিলা কাবাডি লিগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। মঙ্গলবার পল্টন কাবাডি স্টেডিয়ামে লিগের শেষ ম্যাচে তারা ১১-৯ পয়েন্টে যাত্রাবাড়ী ক্রীড়া চক্রকে হারিয়ে লিগ শিরোপা জিতেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 02:01 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহিলা কাবাডি লিগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। মঙ্গলবার পল্টন কাবাডি স্টেডিয়ামে লিগের শেষ ম্যাচে তারা ১১-৯ পয়েন্টে যাত্রাবাড়ী ক্রীড়া চক্রকে হারিয়ে লিগ শিরোপা জিতেছে। প্রতিযোগিতার তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে জুরাইন জনতা ক্লাব ১ টি লোনাসহ ৩১-১৮ পয়েন্টে আজাদ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। এই জয়ে এক দিনের ব্যবধানে দুটি শিরোপা ঘরে তুললো ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। আগেরদিন প্রথম বিভাগ হকি লিগেরও শিরোপা জিতেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। অবশ্য ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন যাত্রাবাড়ী ক্রীড়া চত্রের ফাতেমা আক্তার শিলা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জুরাইন জনতা ক্লাবের ফাতেমা আক্তার পলি। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে পুলিশ প্রধান ও কাবাডি ফেডারেশনের সভাপতি হাসান মাহমুদ খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ওয়ালটনের ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০৫০ঘ.