ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম বিভাগ হকি লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ওয়ান্ডারার্স। সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে লিগের শেষ ম্যাচে তারা ৪-১ গোলে কম্বাইন্ড এসসিকে হারিয়েছে।
চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে প্রথম বারের মতো প্রিমিয়ার লিগে উত্তরণও নিশ্চিত করেছে ওয়ান্ডারার্স। পুরস্কার হিসেবে ওয়ান্ডারার্সের ২৫ হাজার ও রানার্সআপ কম্বাইন্ডের প্রাপ্তি ১৫ হাজার টাকা।
ওয়ান্ডারার্সের জয়ে সবচেয়ে বড় অবদান নিতীন কুমার শর্মার। দলের চার গোলের দুটোই তার। বিজয়ীদের অন্য দুই গোল সাইফুল ইসলাম ও মোহাম্মদ সজীবের। কম্বাইন্ডের সান্ত্বনাসূচক গোলদাতা শাহেদ হাসান রিমো।
দিনের অন্য ম্যাচে উত্তরা হকি ক্লাব ২-০ গোলে মুক্ত বিহঙ্গকে হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫০ঘ.
bdnews24