২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলে বরিশালের চরবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে রাঙ্গামাটির মঘাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 03:32 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলে বরিশালের চরবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে রাঙ্গামাটির মঘাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মঙ্গলবার ফাইনালে চরবাড়িয়া ৩-২ গোলে হারিয়েছে রাজশাহীর গোমস্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। চরবাড়িয়ার শাহাদাত দুটি ও কাওসার একটি গোল করে। গোমস্তাপুরের দুটি গোলই অনন্তর। বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে মঘাছড়ি ২-০ গোলে জিতেছে রংপুর পালিচোড়া প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে। বিজয়ী দলের পক্ষে গোল দুটি করে আইনা চাকমা ও নদী চাকমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৩০ঘ.