২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪২ বছর পর শেষ আটে সুদান

আফ্রিকান নেশন্স কাপের গ্রুপ পর্যায়ের খেলায় সোমবার সুদান ২-১ গোলে হারিয়েছে বুরকিনা ফাসোকে। এই জয়ের ফলে ৪২ বছর পর আবারো প্রতিযোগিতাটির কোয়ার্টার ফাইনালে সুদান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 11:29 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আফ্রিকান নেশন্স কাপের গ্রুপ পর্যায়ের খেলায় সোমবার সুদান ২-১ গোলে হারিয়েছে বুরকিনা ফাসোকে। এই জয়ের ফলে ৪২ বছর পর আবারো প্রতিযোগিতাটির কোয়ার্টার ফাইনালে সুদান। যদিও সুদান ও অ্যাঙ্গোলা উভয়েরই পয়েন্ট ৪। তবে এক গোলের ব্যবধানে এগিয়ে থাকায় গ্র“প ‘বি’ থেকে শেষ আটে আইভোরি কোস্টের সঙ্গী হয়েছে সুদান। ১৯৭০ সালে নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন হওয়ার পর আর কখনো গ্র“প পর্বের বাধা পেরোতে পারেনি আফ্রিকার এই দেশটি। সুদানের হয়ে গোল দুইটি করেন মুদাথের তায়েব। প্রতিযোগিতায় টানা ১১টি ম্যাচ জয় শূন্য ছিলো দলটি। খেলার ৩৩ মিনিটে প্রথম গোলটি করেন তায়েব। প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে খেলা শেষ হওয়ার দশ মিনিট আগে দ্বিতীয় গোলের দেখা পান তিনি। অতিরিক্ত সময়ের ৭ মিনিটে (৯০+) বুরকিনা ফাসোর বদলি খেলোয়াড় ইসিয়াকা ওউয়েদরাওগো একটি গোল পরিশোধ করে হারের ব্যবধানই কেবল কমাতে সক্ষম হন। ম্যাচ শেষে সুদানের কোচ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “সুদানের ফুটবলের জন্য তরুণ খেলোয়াড়দের এই জয় দারুণ এক অর্জন। আমরা প্রমাণ করেছি একেবারেই সাদামাটা একটি দল নিয়েও আমরা বড় দলের মোকাবেলা করতে সক্ষম।” আইভোরি কোস্টের বিপক্ষে দিনের অন্য খেলায় এক পয়েন্ট প্রয়োজন ছিলো অ্যাঙ্গোলার। কিন্তু ২-০ গোলে হেরে যাওয়ায় শেষ হয়ে যায় অ্যাঙ্গোলার কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭২০ ঘ.