ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাঁচ ঘন্টা ৫৩ মিনিটের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে রাফায়েল নাদালকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা ধরে রাখলেন নোভাক জোকোভিচ। এটা তার টানা তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা।
কাকতালীয়ভাবে প্রত্যেকবারই দশটি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক সাবেক একনম্বর খেলোয়াড় নাদালে হারিয়ে! পুরুষ র্যাংকিংয়ের শীর্ষ খেলোয়াড় জোকোভিচের এটি পঞ্চম গ্র্যান্ড স্লাম শিরোপা। যার মধ্যে তিনটিই বছরের প্রথম এই গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা থেকে পাওয়া।
এছাড়া ১৯৬৮ সালে ওপেন যুগ শুরু হওয়ার পর পুরুষ এককে পঞ্চম খেলোয়াড় হিসেবে টানা তিনটি গ্র্যান্ড স্লামের শিরোপা জিতলেন জোকোভিচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৫০ ঘ.
bdnews24