ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জাতীয় ফুটবল দলের কোচের সংক্ষিপ্ত তালিকায় নাম আছে ডিয়াগো ম্যারাডোনার। বর্তমানে দুবাই ভিত্তিক ক্লাব আল ওয়াসেলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন আর্জেন্টিনার কিংবদন্তী এই ফুটবলার।
ইউএই ফুটবল অ্যাসোসিয়েশনের অন্তবর্তীকালীন কমিটির সভাপতি ইউসুফ আল সেরকাল সোমবার স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, তিন জনের সংক্ষিপ্ত তালিকায় নাম আছে ম্যারাডোনার।
ধারণা করা হচ্ছে মে তে লীগ শেষ হওয়ার আগেই একটি সিদ্ধান্ত আসবে।
এক বছর ধরে আল ওয়াসলের দায়িত্ব পালন করা ম্যারাডোনা গত মাসে জানিয়েছিলেন, তিনি আনন্দের সঙ্গেই জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করতে রাজি আছেন।
গত বছর সেপ্টেম্বরে লেবাননেন কাছে ৩-১ গোলে হারার পর স্লোভেনিয়ার স্রেকো কাতানেচকে ইউএই’র কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১০২ ঘ.
bdnews24