২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী অতীত ক্লাবের নেতৃত্বে বাদল রায়-আসলাম

সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন বাদল রায়। আর সাধারণ সম্পাদক হয়েছেন আরেক সাবেক তারকা শেখ মোহাম্মদ আসলাম। ক্লাবের সাধারণ সভা শেষে নির্বাচনে জয়ী হন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন বাদল রায়। আর সাধারণ সম্পাদক হয়েছেন আরেক সাবেক তারকা শেখ মোহাম্মদ আসলাম। ক্লাবের সাধারণ সভা শেষে নির্বাচনে জয়ী হন তারা। ৩১ সদস্যের কমিটিতে পাঁচ জন সহ-সভাপতি হলেন ওয়াহিদুজ্জামান খান পিন্টু, হাসানুজ্জামান খান বাবলু, আজিমুল ইসলাম জীবন, মোহাম্মদ সুলতান ও মাহমুদ পারভেজ জুয়েল। দুই যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহমেদ ও সত্যজিৎ দাস রুপু, কোষাধ্যক্ষ ইকবার গাফফার, সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন জসি ও ক্রীড়া সম্পাদক হয়েছেন শামসুজ্জামান ইউসুফ। এছাড়া দপ্তর সম্পাদক এ বি এ জুয়েল, সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ বাদল, প্রচার সম্পাদক সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির ও লাইব্রেরি সম্পাদক হন সৈয়দ গোলাম জিলানি। সদস্য হয়েছেন ১৫ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১৪ঘ.