২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে সেরা দল গঠন করেছে মোহামেডান

প্রিমিয়ার হকি লিগে এই মৌসুমে সেরা দল গঠন করছে মোহামেডান স্পোটিং ক্লাব লিমিটেড। ইতোমধ্যেই জাতীয় দলের চার খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে তারা। আরো কয়েকজনের সঙ্গে কথাবার্তাও চূড়ান্ত হয়ে গেছে তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 01:55 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রিমিয়ার হকি লিগে এই মৌসুমে সেরা দল গঠন করছে মোহামেডান স্পোটিং ক্লাব লিমিটেড। ইতোমধ্যেই জাতীয় দলের চার খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে তারা। আরো কয়েকজনের সঙ্গে কথাবার্তাও চূড়ান্ত হয়ে গেছে তাদের। হকির এই মুহুর্তে সবচেয়ে বড় দুই তারকা রাসেল মাহমুদ জিমি ও মামুনুর রহমান চয়নকে সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে নিশ্চিত করেছে মোহামেডান। দুই জনেই ছয় লাখ টাকা করে পাচ্ছে। আর কামরুজ্জামান রানা ও ইমরান হাসান পিন্টিুকে দেয়া হচ্ছে চারলাখ টাকা করে। মোহামেডান পরিচালক সারোয়ার হোসেন জানিয়েছেন, “আমরা চাই খেলোয়াড়রা তাদের যোগ্য পারিশ্রমিক পাক। কারণ দুই বছর পর হকি লিগ হতে যাচ্ছে। খেলোয়াড়রা ভালো পারিশ্রমিক পাওয়াটা হকির জন্যও ভালো।” মূলত ‘পুল’ তুলে দেয়ায় মোহামেডানের জন্য দল গঠনে সুবিধা হয়েছে। যদিও দশটি ক্লাব পুলের পক্ষে ছিল। শুধু মাত্র মোহামেডান ও আজাদ স্পোটিং ক্লাব ছিল পুলের বিপক্ষে। শুক্রবার ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয় এই মৌসুমে কোন ‘পুল’ থাকবে না। তা মোহামেডানের জন্য যেমন শস্তির, তেমনি খেলোয়াড়দের জন্যও। অবশ্য নির্বাহী কমিটি নাকি কখনই পুলের পক্ষে ছিল না। সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানিয়েছেন, “কিছু ক্লাব এবং খেলোয়াড় পুলের পক্ষে ছিল সত্য। কিন্তু আমি সব সময়ই এর বিপক্ষে ছিলাম। আমদের কমিটিও এই অবস্থানে অনড় ছিল।” এদিকে মোহামেডান শুধু ভালো দলই গঠন করেছে না, একজন বিদেশী কোচও আনছে। মোহামেডানে খেলে যাওয়া পাকিস্তানের সাবেক তারকা খেলোয়াড় শাহবাজ আহমেদ একজন কোচ নিয়ে আসছেন। শাহবাজ নিজেও মোহামেডান খেলোয়াড়দের এক সপ্তাহের কোচিং ক্যাম্প করাবেন। এদিকে হকির দলবদলের তারিখও চূড়ান্ত হয়েছে। ২৬-২৮ ফেব্র“য়ারি অনুষ্ঠিত হবে এই দলবদল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৪০ঘ.