ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঝামাঝিতে অনুষ্ঠিত হচ্ছে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট। ১৫-২৯ মার্চ এই প্রতিযোগিতা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
১৬টি দল নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যাতে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১ টি দল এবং বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের শীর্ষ ৫ টি দল। চার গ্র“পে ভাগ হয়ে দলগুলো প্রথম পর্বে অংশ নেবে।
বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাঈম শোহাগ জানিয়েছেন, “নির্ধারিত সময়েই এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের। হয়তো কিছুটা পরিবর্তান হতেও পারে। তবে তা মার্চেই হবে।”
“বরাবরই এই টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে পেশাদার লিগের সূচিতে পরিবর্তন আনতে হয়। এবার তাই আগে থেকেই আগে সূচিতে দিন-তারিখ ঠিক করা হয়েছে,” যোগ করেন শোহাগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৮০০ঘ.
bdnews24