২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফএ কাপের পঞ্চম পর্বে স্পার, এভারটন

ভাগ্যের জোরে ওয়াটফোর্ডকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপের পঞ্চম পর্বে উঠেছে টটেনহ্যাম হটস্পার। এছাড়া পিছিয়ে পড়েও ফুলহ্যামের বিপক্ষে ২-১ গোলে জিতে স্পারকে অনুসরণ করেছে এভারটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 07:05 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভাগ্যের জোরে ওয়াটফোর্ডকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপের পঞ্চম পর্বে উঠেছে টটেনহ্যাম হটস্পার। এছাড়া পিছিয়ে পড়েও ফুলহ্যামের বিপক্ষে ২-১ গোলে জিতে স্পারকে অনুসরণ করেছে এভারটন। ভিকারেজ রোডে শুক্রবার স্পারের পক্ষে জয়সূচক গোল করেন রাফায়েল ভ্যান ডার ভার্ট। ওয়াটফোর্ড গোলরক্ষক স্কট লোয়াচের কিছু বুঝে ওঠার আগে ওলন্দাজ খেলোয়াড়ের দূরপাল্লার শট আশ্রয় নেয় জালে। যদিও প্রথমার্ধে খেলার নিয়ন্ত্রণ ছিল দ্বিতীয় বিভাগের দলটির হাতে। দ্বিতীয়ার্ধেও প্রিমিয়ার লিগের দলটি খেলায় পুরোপুরি প্রাধান্য বিস্তার করতে পারেনি। ফলে সমতায় ফেরার বেশ কয়েকটি সুযোগ তৈরি নিতে সক্ষম হয় ওয়াটফোর্ড। সেগুলোর একটাকেও অবশ্য কাজে লাগাতে পারেননি খেলোয়াড়রা। তবে স্পারের সঙ্গে ছিল ফুটবল-বিধাতাও। একবার তো জন ইউয়াস্ট্যাসের ‘হেড’ ফিরে আসে পোস্ট কাঁপিয়ে। খেলা শেষে স্পার কোচ রেডন্যাপও মেনে নেন ভাগ্যের কথা, “আমি প্রতি সপ্তাহে টটেনহ্যামের যে দলটিকে দেখছি, এটি সেটি নয়। আমরা খুবই খারাপ খেলেছি। আর চমৎকার খেলেছে ওয়াটফোর্ড। আসলেই আমরা ভাগ্যের জোরে জিতেছি।” গুডিসন পার্কে খেলার ১৪ মিনিটে এগিয়ে যায় ফুলহ্যাম। খেলায় সমতা ফেরান এভারটনের ড্যানিস স্ট্রাকুয়ালার্সি ২৭ মিনিটে। ৭৩ মিনিটে জয়সুচক গোল করেন মারুয়ান ফেলানি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৩৬ ঘ.