২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ফাইনালে জোকোভিচ

অ্যান্ডি মারেকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে র‌্যাংকিংয়ে সবার ওপরে থাকা জোকোভিচ জিতেছেন অনেক লড়াই করে; ৬-৩, ৩-৬, ৬-৭, ৬-১, ৭-৫ গেমে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 02:11 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যান্ডি মারেকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে র‌্যাংকিংয়ে সবার ওপরে থাকা জোকোভিচ জিতেছেন অনেক লড়াই করে; ৬-৩, ৩-৬, ৬-৭, ৬-১, ৭-৫ গেমে। রোববার ফাইনালে শীর্ষ বাছাই জোকোভিচের প্রতিপক্ষ টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই রাফায়েল নাদাল। গত বছর ৬টি টুর্নামেন্টের ফাইনালে নাদালকে হারিয়েছিলেন জোকোভিচ। ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ী নাদাল প্রথম সেমিফাইনালে হারিয়েছেন টুর্নামেন্টের চার বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরারকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০০৯ঘ.