২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোয়ার্টার-ফাইনালে দ্রগবার আইভরি কোস্ট

বারকিনা ফাসোকে বৃহস্পতিবার ২-০ গোলে হারিয়ে আফ্রিকা নেসন্স কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে দিদিয়ের দ্রগবার আইভরি কোস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 06:26 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বারকিনা ফাসোকে বৃহস্পতিবার ২-০ গোলে হারিয়ে আফ্রিকা নেসন্স কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে দিদিয়ের দ্রগবার আইভরি কোস্ট। খেলার ১৬ মিনিটে দ্রগবা আড়াআড়িভাবে বল ঠেলে দেন তার চেলসি সতীর্থ সালোমন কালুকে। অত্যন্ত কাছ থেকে বল জালে জড়িয়ে দিতে কোনো অসুবিধা হয়নি তার। খেলার শেষ দিকে বারকিনা ফাসোর বাকারি কোনে মাথা দিয়ে নিজেই নিজেদের জালে বল ঢুকিয়ে দেন। ফলে বিদায় নিতে হয় তার দলকে। এর আগে সেনেগালকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় সহ-আয়োজক দেশ ইকুয়েটোরিয়াল গিনি। সুদান ও অ্যাঙ্গোলার মধ্যে দিনের অপর খেলা ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। সুদানের পক্ষে গোল দু’টি করেন মোহামেদ বাশির। আর মানুচো দুই গোল দেন অ্যাঙ্গোলার হয়ে। এর মধ্যে একটি দেন অবশ্য পেনাল্টি থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২১৬ ঘ.