ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার ওয়ালটন কর্পোরেট মহিলা ফুটবল লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে শেলটেক ও বিজেএমসি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল সোয়া ৩টা থেকে।
চার দলের এই প্রতিযোগিতার প্রথম পর্বে তিন ম্যাচের সবগুলোতে জিতে ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে ছিলো শেলটেক। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলো বিজেএমসি।
৩ পয়েন্ট নিয়ে সানবীম প্রোপার্টিজের অবস্থান তৃতীয়। আর তিন ম্যাচের সবগুলোতে হেরে যাওয়া ব্র্যাক সবার নিচে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০৭ঘ.
bdnews24