২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে মুখোমুখি শারাপোভা ও আজারেঙ্কা

অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হবেন মারিয়া শারাপোভা ও ভিক্টোরিয়া আজারেঙ্কা। ২০০৮ সালের চ্যাম্পিয়ন শারাপোভার সামনে শিরোপা পুনরুদ্ধারের হাতছানি। আর প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের স্বপ্নে বিভোর আজারেঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 10:40 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হবেন মারিয়া শারাপোভা ও ভিক্টোরিয়া আজারেঙ্কা। ২০০৮ সালের চ্যাম্পিয়ন শারাপোভার সামনে শিরোপা পুনরুদ্ধারের হাতছানি। আর প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের স্বপ্নে বিভোর আজারেঙ্কা। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে শনিবার। যার হাতে শিরোপা উঠবে তিনি মেয়েদের এককের বর্তমান র‌্যাংকিং সেরা ক্যারোলিন ওজনিয়াকিকে সরিয়ে শীর্ষে উঠে যাবেন। বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে তৃতীয় বাছাই বেলারুশের আজারেঙ্কা ৬-৪, ১-৬, ৬-৩ গেমে হারান বর্তমান চ্যাম্পিয়ন কিম ক্লাইস্টার্সকে। এই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতার ফাইনাল খেলবেন আজারেঙ্কা। দ্বিতীয় সেমিফাইনালে চতুর্থ বাছাই শারাপোভা ৬-২, ৩-৬, ৬-৪ গেমে জেতেন উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভার বিপক্ষে। গত বছর শারাপোভাকে হারিয়েই উইম্বলডন শিরোপা জিতেছিলেন কেভিতোভা। এবার তার প্রতিশোধ নিতে সক্ষম হলেন শারাপোভা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৬১৮ ঘ.