২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ জামাল সভাপতির দশ লাখ টাকার বোনাস

গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ায় দলের খেলোয়াড়দের দশ লাখ টাকা বোনাস দেয়ার ঘোষণা দিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ায় দলের খেলোয়াড়দের দশ লাখ টাকা বোনাস দেয়ার ঘোষণা দিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের। বুধবার গুলশানে নিজ কার্যালয়ে শেখ জামালের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সঙ্গে এক প্রীতি মধ্যাহ্ন ভোজেও অংশ নেন তিনি। বোনাস ছাড়াও চ্যাম্পিয়ন হওয়ার খুশিতে খেলোয়াড়দের দুদিন ছুটি দেয়া হয়েছে। ক্লাবের ব্যবস্থাপক আনোয়ারুল করিম হেলাল জানিয়েছেন, “বুধ ও বৃহস্পতিবার খেলোয়াড়দের ছুটি। শুক্রবার থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রস্তুতি।” ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ায় শেখ জামাল এখন আনন্দে অধীর। মৌসুমের প্রথম টুর্নামেন্ট জয়ের উৎসব বড় আকারে করার পরিকল্পনা রয়েছে তাদের। হেলাল জানিয়েছেন, নেপালের পোখরা গোল্ড কাপ এবং ফেডারেশন কাপের শিরোপা জয়ের উৎসব একসঙ্গে উদযাপন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩৭ঘ.