২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘানা ও মালির জয়

জন মেনসাহ’র জয়সূচক গোলের সুবাদে আফ্রিকা নেশন্স কাপে মঙ্গলবার চারবারের চ্যাম্পিয়ন ঘানা ১-০ গোলি হারিয়েছে বোতসাওয়ানাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 09:24 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জন মেনসাহ’র জয়সূচক গোলের সুবাদে আফ্রিকা নেশন্স কাপে মঙ্গলবার চারবারের চ্যাম্পিয়ন ঘানা ১-০ গোলি হারিয়েছে বোতসাওয়ানাকে। খেলার ২৪ মিনিটে বাঁ দিক থেকে ইমানুয়েল অ্যাগেইমাং বাদুর নেয়া কর্নার কিক জালে পাঠিয়ে গোলটি করেন তিনি। কিন্তু ৬৫ মিনিটে এ বছরের প্রতিযোগিতায় প্রথম লাল কার্ড দেখে বেরিয়ে যেতে হয় অলিম্পিক লিঁও’র রক্ষণভাগের খেলোয়াড় মেনসাহকে। রক্ষণভাগের আরেক খেলোয়াড় অ্যান্টনি আন্নানের ভুলের সুযোগ নিয়ে ঘানার গোলমুখে এগিয়ে যাওয়ার সময় জেরোম রামাতলহাকওয়ানাকে ফাউল করায় লাল কার্ড দেখতে হয় মেনসাহকে। ঘানা আছে ফিফা র‌্যাঙ্কিং’র ২৬ নম্বরে। আর ৯৪তম স্থানে আছে বোতসাওয়ানা। ডি গ্র“পের অপর খেলায় মালি ১-০ গোলে জিতেছে গিনির বিপক্ষে। জয়সূচক গোলটি দেন বাকায়ে ত্রায়োর, খেলার ৩০ মিনিটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫১৪ ঘ.