ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় হকির শিরোপা জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ২-১ গোলে ফরিদপুর জেলাকে হারিয়েছে।
বিজয়ী দলের পক্ষে গোল দুটো করেন আব্দুল মালেক ও কৃষ্ণ কুমার। ফরিদপুরের একমাত্র গোলটি মইনুল ইসলামের।
ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত সেনাবাহিনীর আব্দুল মালেক পুরস্কার হিসেবে পেয়েছেন দশ হাজার টাকা।
চ্যাম্পিয়ন হয়ে সেনাবাহিনী পেয়েছে ৫০ হাজার টাকা। রানার্সআপ ফরিদপুরের পুরস্কার ৩০ হাজার টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১২ঘ.
bdnews24