২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতেছে গ্যাবন ও তিউনিসিয়া

আফ্রিকান নেশনস কাপের তৃতীয় দিন জয় দিয়েই যাত্রা শুরু করেছে প্রতিযোগিতাটির সহআয়োজক দেশ গ্যাবন। সোমবার ‘সি’ গ্র“পের প্রথম খেলায় গ্যাবন ২-০ গোলে হারিয়েছে প্রথমবারের মত চূড়ান্ত পর্ব খেলতে আসা নাইজারকে। দিনের অন্য খেলায় তিউনিসিয়া ২-১ গোলে জিতেছে মরক্কোর বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 07:35 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আফ্রিকান নেশনস কাপের তৃতীয় দিন জয় দিয়েই যাত্রা শুরু করেছে প্রতিযোগিতাটির সহআয়োজক দেশ গ্যাবন। সোমবার ‘সি’ গ্র“পের প্রথম খেলায় গ্যাবন ২-০ গোলে হারিয়েছে এবারই প্রথম চূড়ান্ত পর্ব খেলতে আসা নাইজারকে। দিনের অন্য খেলায় তিউনিসিয়া ২-১ গোলে জিতেছে মরক্কোর বিপক্ষে। গ্যাবনের হয়ে ৩০ মিনিটে পিরে-এসেরিক আউবামেয়াং ও ৪৫ মিনিটে স্তেফান এন’গুয়েমা গোল দুইটি করেন। সোমবারের ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন গ্যাবনের প্রেসিডেন্ট আলী বোংগো ও তার স্ত্রী। এদিকে মরক্কোর বিপক্ষে খালেদ কোরবি (৩৪ মিনিট) ও ইউসেফ এমসাকনির (৭৫ মিনিট) গোলে ২-০ তে এগিয়ে যায় তিউনিসিয়া। ৮৬ মিনিটে হুসাইন খারজার গোল ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি মরক্কো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৩১৫ ঘ.