ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার জাতীয় হকির ফাইনালে মুখোমুখি হবে ফরিদপুর জেলা ও বাংলাদেশ সেনাবাহিনী। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বেলা ৩টা থেকে শুরু হবে খেলা।
প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। সোমবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বিকেএসপি টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ নৌবাহিনীকে। নির্ধারিত ও অতিরিক্ত সময়শেষে ২-২ গোলে অমীমাংসিত ছিলো ম্যাচটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৮৫০ঘ.
bdnews24