২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রানাদার কোচ বরখাস্ত

গ্রানাদার কোচ ফ্যাব্রিসিও গঞ্জালেসের অবদান কম নয়। তারপরও তাকে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 08:48 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রানাদার কোচ ফ্যাব্রিসিও গঞ্জালেসের অবদান কম নয়। তারপরও তাকে বরখাস্ত করা হয়েছে। টানা তিন খেলায় হেরে যাওয়ায় দলটি এখন আছে পয়েন্ট তালিকার ১৭ নম্বরে। নিচে আছে তিনটি দল স্পের্টিং গিজন (১৮), ভিয়ারিয়াল (১৬) ও রিয়াল জারাগোজা (১২)। তবে গিজন ও ভিয়ারিয়ালের হাতে আছে একটি খেলা। টানা দুই মৌসুমের মধ্যে গ্রানাদাকে তৃতীয় বিভাগ থেকে লা লিগায় টেনে তোলেন ৫৬ বছর বয়সী গঞ্জালেস। ৩৫ বছরের মধ্যে এ মৌসুমে প্রথমবারের মতো লা লিগায় খেলছে দলটি। কিন্তু সুবিধা করতে পারছে না। ১৯ খেলায় গোল করেছে মাত্র ১২টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৩৮ ঘ.