২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনেই জাম্বিয়ার চমক

আফ্রিকান নেশনস কাপের প্রথম দিনেই অঘটনের জন্ম দিয়েছে জাম্বিয়া। শনিবার শিরোপা প্রত্যাশী সেনেগালকে ২-১ গোলে হারিয়েছে তারা। ‘এ’ গ্র“পের অন্য ম্যাচে প্রতিযোগিতার সহ-আয়োজক ইকুয়েটোরিয়াল গিনি ১-০ গোলে জিতেছে লিবিয়ার বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 02:38 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আফ্রিকান নেশনস কাপের প্রথম দিনেই অঘটনের জন্ম দিয়েছে জাম্বিয়া। শনিবার শিরোপা প্রত্যাশী সেনেগালকে ২-১ গোলে হারিয়েছে তারা। ‘এ’ গ্র“পের অন্য ম্যাচে প্রতিযোগিতার সহ-আয়োজক ইকুয়েটোরিয়াল গিনি ১-০ গোলে জিতেছে লিবিয়ার বিপক্ষে। প্রতিযোগিতার সবচেয়ে শক্তিশালী আক্রমণভাগ সমৃদ্ধ সেনেগালের বিপক্ষে জাম্বিয়াকে ১২ মিনিটের সময় এগিয়ে দেন ইমানুয়েল মায়ুকা। আট মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন রেইনফোর্ড কালাবা। ৭৪ মিনিটে বদলি খেলোয়াড় ডেম এনডোয়ে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি ২০০২ বিশ্বকাপে চমক জাগানো সেনেগাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৩৬ঘ.