ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য আরো চার জন বিদেশী ফুটবলার নিয়ে এসেছে মোহামেডান । এই চার জনের মধ্যে তিন জনই নাইজেরিয়ার। অন্য জন বেনিনের। এদের সঙ্গে ক্যামেরুনের একজন এলেও তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে।
নাইজেরিয়ার তিন জন হলেন গোলরক্ষক পিটার, স্ট্রাইকার ওয়াসিউ এবং মিডফিল্ডার এমেকা। আর বেনিনের স্ট্রাইকার ওয়াসিয়ো।
শনিবার চার জনই মোহামেডান দলের সঙ্গে বিজি প্রেস মাঠে অনুশীলন করেন। কোচ এমেকা ইউজিগো সবুজ সঙ্কেত দিলে দু-এক দিনের মধ্যেই তাদের নিবন্ধন করানো হবে।
এর আগে এমেকা তার স্বদেশ নাইজেরিয়া থেকে ৭ জনকে নিয়ে এসেছিলেন। কিন্তু কয়েক জনের খেলা পছন্দ না হওয়ায় তাদের বিদায় করে দেয়ার সিদ্ধান্ত নেয় মোহামেডান।
ফেডারেশন কাপে একটিও ম্যাচ জিততে ব্যর্থ মোহামেডান বিদায় নিয়েছে গ্র“প পর্ব থেকেই। এই ব্যর্থতার কারণে সমর্থকদের তোপের মুখে পড়তে হয় কর্মকর্তাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১৪ঘ.
bdnews24