ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চার বছর পর মাঠে গড়াচ্ছে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার বিকেল সাড়ে ৪টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব ও লিটল ফ্রেন্ডস ক্লাব।
দ্বিতীয় বিভাগের পৃষ্ঠপোষকতা করছে ডেসটিনি ২০০০ লিমিটেড। প্রথম বিভাগ লিগেরও তারা পৃষ্ঠপোষক। দুটো লিগ আয়োজনের জন্য ৩৫ লাখ টাকা দেবে ডেসটিনি।
শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও ডেসটিনির মধ্যে এ সংক্রান্ত এক চুক্তি সই হয়। এ সময় মহানগর লিগ কমিটির সভাপতি হারুনুর রশিদের হাতে ১৫ লাখ টাকার চেক তুলে দেন ডেসটিনির সভাপতি মোহাম্মদ হোসেন।
দ্বিতীয় বিভাগ লিগে দুই গ্র“পে ভাগ হয়ে ১৭টি ক্লাব অংশ নিচ্ছে। দুই গ্র“পের সেরা চারটি অর্থাৎ মোট ৮টি দল খেলবে সুপার লিগে। সুপার লিগে সবচেয়ে ওপরে থাকা দল দুটো উঠবে প্রথম বিভাগে। আর প্রথম পর্বে সবচেয়ে কম পয়েন্ট পাওয়া দুটি দল নেমে যাবে তৃতীয় বিভাগে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠ এবং আর্মি স্টেডিয়ামে হবে খেলাগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪০ঘ.
bdnews24