২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি সেরাদের একজন নন: পেলে

টানা তিনবার ব্যালন ডি’অর জয় করার পরও ফুটবল কিংবদন্তী পেলের মন জয় করতে পারেননি লিওনেল মেসি। তার মতে, মেসিকে এখনো সেরাদের একজন বলা যায় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2012, 06:34 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা তিনবার ব্যালন ডি’অর জয় করার পরও ফুটবল কিংবদন্তী পেলের মন জয় করতে পারেননি লিওনেল মেসি। তার মতে, মেসিকে এখনো সেরাদের একজন বলা যায় না। পেলে তার তিনবারের বিশ্বকাপ জয় ও ১,২৮৩ গোলের রেকর্ডের কথা স্মরণ করে দিয়ে বলেন, “মেসি যখন আমার মতো ১,২৮৩ গোল করার পাশাপাশি তিনবার বিশ্বকাপ জিতবেন, তখন আমরা আবারো এ ব্যাপারে কথা বলবো।” “রেকর্ড করাই হয় ভাঙার জন্য। কিন্তু আমারটা ভাঙা খুবই কঠিন,” যোগ করেন তিনি, “লোকজন সব সময় আমাকে জিজ্ঞেস করেন, কখন নতুন পেলে জন্ম নেবেন?” “কখনোই না। আমার বাব-মা সে দরজা বন্ধ করে দিয়েছেন,” বলেন পেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১২০ ঘ.