ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবা ফেডারেশনের বর্তমান কমিটির দুর্নীতির বিপক্ষে অভিনব প্রতিবাদ জানিয়েছেন দাবাড়–রা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। পরে সেখানে বসেই দাবা খেলেছেন তারা।
সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইন এবং পদত্যাগী যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান দিপুর বিপক্ষে দুর্নীতির ও গঠনতন্ত্র বিরোধী কাজের অভিযোগ এনে সোমবার ফেডারেশনের কর্যালয়ে তালা ঝুলিয়ে দেন দাবাড়–রা।
পরে সন্ধ্যায় দাবাড়–রা জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের বরাবর একটি স্মারক লিপি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২১১৫ঘ.
bdnews24