ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় হকি প্রতিযোগিতার সেমিফাইনালের চার দল চূড়ান্ত হয়েছে। দলগুলো হলো ফরিদপুর জেলা, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও বাংলাদেশ সেনাবহিনী।
রোববার দুটো সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে ফরিদপুর ও নৌবাহিনী মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে বিকেএসপি খেলবে সেনাবাহিনীর সঙ্গে।
এদিকে শুক্রবার টাঙ্গাইল জেলা ৫-৩ গোলে নৌবাহিনীকে হারিয়েছে। আর ঢাকা জেলা ৩-১ গোলের বিকেএসপির বিপক্ষে জিতেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০৩০ঘ.
bdnews24