ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪ টায় শুরু হবে খেলা।
শেখ রাসেলের সামনে ইতিহাস গড়ার হাতছানি। এর আগে কখনই তারা ফেডারেশন কাপের ফাইনালে খেলেনি। তাদের সামনে সুযোগ এসেছে শেখ জামালকে হারিয়ে ফাইনাল উঠার। গ্র“প পর্বে অবশ্য শেখ জামালকে তারা হারিয়েও ছিল ২-১ গোলে।
সেমিফাইনালেও শেখ জামলাকে হারানোর প্রত্যয় শেখ রাসেল কোচ মারুফুল হকের। তিনি বলেন, “প্রতিটি ম্যাচেই আমাদের লক্ষ্য জয়। সেমিফাইনালেও এর বিকল্প কিছু ভাবার অবকাশ নেই। অবশ্য সেই কাজটা একেবারেই সহজ হবে না।”
“গ্র“প পর্বে জয়ের কথা ভুলে যেতে চাই আমরা। তা এখন ইতিহাস আমাদের জন্য। আমাদের ভাবনা এখন সেমিফাইনাল ম্যাচ নিয়ে,” যোগ করেন শেখ রাসেল কোচ।
ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে হারিয়ে সেমিফাইনালে উঠে এসেছে শেখ জামাল। তাই তারা অনেকটাই উজ্জিবীত। দলের কোচ সাইফুল বারি টিটু বলেন, “প্রতিটি ম্যাচই আমাদের জন্য নতুন। তাই পুরনো কথা মনে করে বসে থাকলে চলবে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৫০ঘ.
bdnews24