২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস গড়ে ফাইনালে বিজেএমসি

গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে বিজেএমসি। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারিয়ে চমকে দেয় তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 01:15 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে বিজেএমসি। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারিয়ে চমকে দেয় তারা। ২৭ বছর পর ঢাকার ফুটবলে ফিরে ফেডারেশন কাপের ফাইনালে উঠে ইতিহাস গড়ল বিজেএমসি। এর আগে কখনই এই টুর্নামেন্টে খেলেনি তারা। প্রথমবার খেলতে এসেই ফেডারেশন কাপের তিনবারের চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধাকে হারিয়ে ফাইনালে ওঠে যায় তারা। যা তাদের জন্য তা ইতিহাসই বটে। টুর্নামেন্টে টানা দুই বারের দেখায় দু’বারই মুক্তিযোদ্ধা হেরেছে বিজেএমসির কাছে। এর আগে গ্র“প পর্বে বিজেএমসি ৩-২ গোলে জিতেছিল। অবশ্য এদিন ম্যাচের ধারার বিপরীতে দুটো গোল পেয়েছে বিজেএমসি। পুরো ম্যাচে প্রাধান্য দেখিয়েছে মুক্তিযোদ্ধা, আর জিতেছে বিজেএমসি। কাউন্টার অ্যাটাক থেকেই গোল দুটি পায় তারা। অবশ্য ভাগ্যেদেবী এদিন মুক্তিযোদ্ধার পাশে ছিল না। প্রথমার্ধে নিশ্চিত কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করে তারা। একই অবস্থা ছিল দ্বিতীয়ার্ধেও। পরে যার মাশুল দিতে হয়েছে হেরে। ৬৮ মিনিটে বিজেএমসি এগিয়ে যায় মিডফিল্ডার আবুল হোসেনের করা গোলে। কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে আবুল তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে কোনাকুনি শটে গোল করেন। মুক্তিযোদ্ধা গোলরক্ষক মামুন খানের তাকিয়ে থাকা ছাড়া করনীয় কিছু ছিল না (১-০)। ম্যাচের শেষ মিনিটে মুক্তিযোদ্ধার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বদলী খেলোয়াড় রনি ইসলাম। নাইজেরীয় মিডফিল্ডার আজাগুন অব্দুর রশিদের শট এক ডিফেন্ডার পায়ে লেগে রনির হেড মুক্তিযোদ্ধা ডিফেন্ডার রেজাউল ইসলামের পায়ে লেগ বল চলে যায় জালে (২-০)। সে সঙ্গে ভেঙে যায় তাদের ফাইনালে খেলার স্বপ্ন। এর আগে ম্যাচের ২৩ মিনিটে সানডের ক্রস েেক এমিলি পুশ করতে র্ব্য হন। সাইডবার ঘেষে বাইরে চলে যায় বল। সহজ সুযোগ হাতছাড়া করে মুক্তিযোদ্ধা। ৩২ মিনিটে মিঠুন চৌধুরী মুক্তিযোদ্ধার দ্বিতীয় সুযোগ নষ্ট করেন। ব্রাজিলীয় মিডফিল্ডার লিমার ক্রস েেক বিজেএমসি গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল বল ধরতে র্ব্য হন। ফাকায় মিঠুন বলটি পেয়েও জালে জড়াতে পারেননি। তার দুর্বল শট সাইডবার ঘেষে বাইরে চলে যায়। মুক্তিযোদ্ধা কোচ শফিকুল ইসলাম মানিক এই হারের জন্য দলের স্ট্রাইকারদের দায়ী করেছেন। তিনি বলেন, “স্ট্রাইকাররা অনেকগুলো সহজ সুযোগ নষ্ট করেছেন। সেই সুযোগ থেকে গোল পেলে আর এই অবস্থা হতো না। যার কারণে দলের ওপর অনেক চাপ পড়েছে।” “ডিফেন্ডারদেরও যে কিছু ভুল ছিল না, তা বলা যাবে না। সব মিলিয়ে দিনটা আমাদের বিপক্ষে গেছে,” যোগ করেন মুক্তিযোদ্ধা কোচ। বিজেএমসি কোচ জাকারিয়া বাবু বলেন, “পরিকল্পনা অনুযায়ী আমরা সফল হয়েছি। ডিফেন্স আগলে রেখে আক্রমণে যাওয়ার পরিকল্পনা ছিল আমাদের। খেলোয়ড়া সে কাজটা ভালো ভাবে করতে পারেছে। অবশ্য মুক্তিযোদ্ধা এদিন ভালো খেলেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯০১০ঘ.