২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে ইন্টারের প্রতিপক্ষ নাপোলি

মৌসুমের শুরুতে হোঁচট খেলেও ইন্টার মিলান এখন এগিয়ে চলছে সাবলীল ভঙ্গিতে। বৃহস্পতিবার রাতে জেনোয়াকে ২-১ গোলে হারিয়ে দলটি জায়গা করে নেয় ইতালিয়ান কাপের কোয়ার্টার-ফাইনালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 08:24 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌসুমের শুরুতে হোঁচট খেলেও ইন্টার মিলান এখন এগিয়ে চলছে সাবলীল ভঙ্গিতে। বৃহস্পতিবার রাতে জেনোয়াকে ২-১ গোলে হারিয়ে দলটি জায়গা করে নেয় ইতালিয়ান কাপের কোয়ার্টার-ফাইনালে। নিজেদের মাঠে খেলার নয় মিনিটে প্রতিপক্ষের বক্সের ঠিক বাইরে থেকে শট নেন মাইকন। বল কিছুটা বাঁক নিয়ে আশ্রয় নেয় জালে। ব্যবধান বাড়ান আন্দ্রেয়া পলি। এটি ছিল ইন্টারের হয়ে তার প্রথম গোল। অতিথিদের পক্ষে এক গোল শোধ করেন ভাল্তার বিরসা খেলার যোগ করা সময়ে। দুই মাসেরও বেশি সময় পর ইন্টারের হয়ে এই খেলায় প্রথমবারের মতো মাঠে নামেন ওয়েসলি øেইডার। মাংসপেশীতে চোট পাওয়ায় এতদিন মাঠের বাইরে থাকতে হয় তাকে। বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে নাপোলির। এবার নিয়ে টানা সাত খেলায় জয় পেলো ইন্টার। অথচ মৌসুমের শুরুতে অত্যন্ত বাজে সময় কেটেছে দলটির। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/টিআর/১৪১২ ঘ.