২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার রডিকেরও বিদায়

মার্ডি ফিশের পর যুক্তরাষ্ট্রের টেনিসপ্রেমীদের হতাশ করে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছেন পুরুষদের র‌্যাংকিংয়ের সাবেক এক নম্বর খেলোয়াড় অ্যান্ডি রডিকও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 01:35 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মার্ডি ফিশের পর যুক্তরাষ্ট্রের টেনিসপ্রেমীদের হতাশ করে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছেন পুরুষদের র‌্যাংকিংয়ের সাবেক এক নম্বর খেলোয়াড় অ্যান্ডি রডিকও। বৃহস্পতিবার র‌্যাংকিংয়ের আরেক সাবেক এক নম্বর অস্ট্রেলিয়ার লেটন হিউইটের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে প্রথম সেট ৬-৩ গেমে জিতেছিলেন রডিক। কিন্তু ডান পায়ের পেশির চোট নিয়ে খেলতে নামা রডিক পরের দুই সেট হেরে যান ৩-৬, ৪-৬ গেমে। এরপর ম্যাচ থেকে তিনি সরে দাঁড়ালে তৃতীয় রাউন্ডে উঠে যান হিউইট। রডিকের বিদায়-ঘন্টা বেজে গেলেও বৃহস্পতিবার সহজেই তৃতীয় রাউন্ডে উঠেছেন র‌্যাংকিংয়ে সবার ওপরে থাকা নোভাক জোকোভিচ, অ্যান্ডি মারে, জো-উইলফ্রিড সোঙ্গা, গায়েল মনফিলস ও ডেভিড ফেরার। মেয়েদের এককে দ্বিতীয় রাউন্ডের বাধা পেরিয়েছেন টুর্নামেন্টের পাঁচ বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা, মারিওন বারতোলি, আনা ইভানোভিচ, পেত্রা কেভিতোভা, ভেরা জভোনারেভা ও সাবিনা লিসিচকি। তবে মেয়েদের বাছাই খেলোয়াড়দের মধ্যে হেরে গেছেন নাদিয়া পেত্রোভা, আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা, দোমিনিকা চিবুলকোভা ও কাইয়া কানেপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯২৮ঘ.