২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দো-বাংলা কুস্তিতে অংশ নিচ্ছে বাংলাদেশ

ইন্দো-বাংলা কুস্তি প্রতিযোগিতায় অংশ নিতে ভারতের কলকাতায় উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার সকালে সড়ক পথে ঢাকা ছেড়েছে বাংলাদেশের ২৩ সদস্যের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 01:02 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্দো-বাংলা কুস্তি প্রতিযোগিতায় অংশ নিতে ভারতের কলকাতায় উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার সকালে সড়ক পথে ঢাকা ছেড়েছে বাংলাদেশের ২৩ সদস্যের দল। ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। ২৬ জানুয়ারি দেশে ফিরবে বাংলাদেশ দল। ২৩ জনের মধ্যে ১৫ জন খেলোয়াড় ও ৮ জন কর্মকর্তা। খেলোয়াড়রা হলেন শেখ সিপন, শরৎ রায়, দীপু রায়, বাবুল মোড়ল, আব্দুর রহমান, বিল্ল¬াল হোসেন, মংনু মারমা, নাসিমা আক্তার, শিরিন সুলতানা, রহিমা খাতুন, খালেদা পারভীন, লাভলী খাতুন, রেহানা পারভীন, ফারজানা শারমিন মিতু ও তাসলিমা খাতুন বিজলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৮৫৭ঘ.