২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবসন-ডোয়াইট ইয়র্ক ঢাকা আসছেন

ম্যানচেস্টার ইউনাইটেডের দুই সাবেক তারকা ফুটবলার ব্রায়ান রবসন এবং ডোয়াইট ইয়র্ককে ঢাকায় আনতে যাচ্ছে মোবাইল ফোন কোম্পানি এয়ারটেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 12:49 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ম্যানচেস্টার ইউনাইটেডের দুই সাবেক তারকা ফুটবলার ব্রায়ান রবসন এবং ডোয়াইট ইয়র্ককে ঢাকায় আনতে যাচ্ছে মোবাইল ফোন কোম্পানি এয়ারটেল। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এয়ারটেল। ধারণা করা হচ্ছে তারা এয়ালটেলের হয়ে কাজ করবেন। আগামী ২৪ জানুয়ারি বনানীর সোসাইটি মাঠে অনুষ্ঠেয় সংবাদ সম্মেলন বিশেষ ঘোষণাটি দেয়া হবে বলে এয়ারটেলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ২০১০-১১ মৌসুমে নিজেদের ১৯তম প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তোলে ম্যান ইউ। বনানীর ওই অনুষ্ঠানে ম্যান ইউর জেতা আসল ট্রফিটি দেখাবেন রবসন ও ইয়র্ক। ইংল্যান্ড জাতীয় দলকে নেতৃত্ব দেয়া রবসন ম্যান ইউর সবচেয়ে দীর্ঘ সময়ের অধিনায়ক। ২০১১ সালের অগাস্টে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বকালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ত্রিনিদাদ ও টোবাগোর জাতীয় দলে খেলা ডোয়াইট ইয়র্ক ১৯৯৮-৯৯ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের ‘ট্রেবল’ অর্থাৎ তিনটি শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। ইয়র্কের নেতৃত্বেই ২০০৬ সালে প্রথমবারের মত বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলে ত্রিনিদাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৮৪৫ঘ.