২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উলভসকে বিদায় করে দিল বার্মিংহাম

এফএ কাপ থেকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে বিদায় করে দিয়েছে বার্মিংহাম। বুধবার প্রিমিয়ার লিগের দলটির বিপক্ষে জেতে তারা ১-০ গোলে। জয়সূচক গোলটি আসে ওয়েড এলিয়টের পা থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 08:14 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এফএ কাপ থেকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে বিদায় করে দিয়েছে বার্মিংহাম। বুধবার প্রিমিয়ার লিগের দলটির বিপক্ষে জেতে তারা ১-০ গোলে। জয়সূচক গোলটি আসে ওয়েড এলিয়টের পা থেকে। খেলার ৭৪ মিনিটে কর্নার কিকের ওপর প্রচণ্ড শট নেন এলিয়ট। কিন্তু পোস্ট কাঁপিয়ে বল আবারো ফিরে আসে তার পায়ে। আলতো টোকায় বল পাঠিয়ে দেন তিনি জালে। এই উলভসই গত বছর প্রিমিয়ার লিগ থেকে লিগ চ্যাম্পিয়নশিপে নামিয়ে দিয়েছিল বার্মিংহামকে। আর সেই খেলায় জিতে নিজেরা টিকে থাকে প্রিমিয়ার লিগে। চতুর্থ পর্বের খেলার জন্য লিগ চ্যাম্পিয়নশিপের দলটি অতিথি হয়ে যাবে শেফিল্ড ইউনাইটেডের মাঠে। দিনের অপর খেলায ব্রাইটন টাইব্রেকারে ৫-৪ গোলে হারায় রেক্সহ্যামকে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩২৮ ঘ.