২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে এসি মিলান

ইতালিয়ান কাপের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে এসি মিলান। বুধবার নোভারাকে হারায় তারা ২-১ গোলে। জয়সূচক গোলটি করেন আলেকজান্দ্রে পাতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 08:13 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালিয়ান কাপের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে এসি মিলান। বুধবার নোভারাকে হারায় তারা ২-১ গোলে। জয়সূচক গোলটি করেন আলেকজান্দ্রে পাতো। শেষ আটের লড়াইয়ে মিলানের প্রতিপক্ষ লাৎসিও। নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এক শ’ মিনিটে রবিনহোর কাছ থেকে বল পেয়ে জয়সূচক গোলটি করেন পাতো। খেলার ২৪ মিনিটে মিলানের আক্রমণভাগের ১৯ বছর বয়সী খেলোয়াড় স্তেফান শারাউয়ে দূরপাল্লার শটে গোল করে এগিয়ে নেন দলকে। কিন্তু ফ্রি-কিক থেকে গোল শোধ করে দেন ইভান রাদোভানোভিচ ৮৮ মিনিটে। মিলানের আক্রমণভাগের ৩৮ বছর বয়সী খেলোয়াড় ফিলিপ্পো ইনগাজি প্রথমবারের মতো খেলতে নামেন ২০১০ সালের ১৮ সেপ্টেম্বরের পর। গোলের জন্য তাকে দু’বার চমৎকার বল বানিয়ে দেন শারউয়ে। কিন্তু দু’টো সুযোগের একটাকেও কাজে লাগাতে পারেননি তিনি। ফলে ৫৮ মিনিটে বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নামানো হয় তাকে। হাঁটুতে অস্ত্রোপচার করায় ইনগাজির গত মৌসুম কেটেছে মাঠের বাইরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৫৩ ঘ.