২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় হকিতে বিকেএসপির জয়

জাতীয় হকি প্রতিযোগিতার সুপার লিগে বুধবার জয় পেয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৪-২ গোলে বাংলাদেশ নৌবাহিনীকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 03:48 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় হকি প্রতিযোগিতার সুপার লিগে বুধবার জয় পেয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৪-২ গোলে বাংলাদেশ নৌবাহিনীকে হারিয়েছে। তিন গোল করে বিকেএসপির জয়ের নায়ক রাব্বী সালেহীন। বিজয়ী দলের অন্য গোলটি দ্বীন ইসলামের। নৌবাহিনীর দুটো গোলই এসেছে শিহাবের স্টিক থেকে। ঢাকা ও টাঙ্গাইল জেলার মধ্যে অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। বৃহস্পতিবার মুখোমুখি হবে ফরিদপুর ও রাজশাহী জেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৪৫ঘ.