২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালদেস নন, পোস্টের নিচে দাঁড়াবেন পিন্টো

এ মৌসুমে সব প্রতিপক্ষের বিপক্ষে ভিক্তর ভালদেসকে মাঠে নামিয়েছিলেন বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা। আর মাত্র একবার খেলিয়েছিলেন অতিরিক্ত গোলরক্ষক হোসে মানুয়েল পিন্টোকে। তারপরও রিয়াল মাদ্রিদের বিপক্ষে কিংস কাপের কোয়ার্টার-ফাইনালে নিজেদের প্রথম খেলায় পিন্টোরই ওপর ভরসা রাখছেন গার্দিওলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 08:32 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এ মৌসুমে সব প্রতিপক্ষের বিপক্ষে ভিক্তর ভালদেসকে মাঠে নামিয়েছিলেন বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা। আর মাত্র একবার খেলিয়েছিলেন অতিরিক্ত গোলরক্ষক হোসে মানুয়েল পিন্টোকে। তারপরও রিয়াল মাদ্রিদের বিপক্ষে কিংস কাপের কোয়ার্টার-ফাইনালে নিজেদের প্রথম খেলায় পিন্টোরই ওপর ভরসা রাখছেন গার্দিওলা। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মঙ্গলবার গার্দিওলা বলেন, “পিন্টোকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছি আমি।” এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “দুর্দান্ত গোলরক্ষক তিনি। যারা তাকে চেনেন, তাদের মধ্যে এ ব্যাপারে কোনো সন্দেহ থাকার কথা নয়।” ফুটবল বোদ্ধাদের অনেকেই মনে করছেন, আগামী সপ্তাহে ন্যু ক্যাম্পে ফিরতি খেলার কথা মাথায় রেখে সান্তিয়াগো বার্নাব্যুতে অনেক বেশি সতর্ক কৌশল নেবে বার্সেলোনা। কিন্তু ‘ভলি’ মেরে তা উড়িয়ে দেন গার্দিওলা। তিনি বলছেন, তার দল স্বাভাবিক খেলাই খেলবে। “সতর্ক কৌশল মানে অপেক্ষা করো এবং দেখো কি ঘটে,” বলেই চলেন তিনি, “এ ধরনের কৌশল নিলে রিয়াল একের পর এক আক্রমণ চালাবে। আর তারা সব সময়ই গোল করে আসছে।” গার্দিওলা বলেন, এই খেলায় জেতার একমাত্র উপায় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখা। আর পাল্টা আক্রমণ এড়ানোর জন্য জায়গা করে খেলার সুযোগ না দেয়া। গত মাসে স্পেনের রাজধানিতে গার্দিওলার দল ৩-১ গোলে হারিয়েছিল হোসে মরিনহোর দলকে। কিন্তু বুধবারের খেলায় এর কোনো প্রভাব পড়বে না বলেই মনে করছেন তিনি। “আগামীকাল (বুধবার) একটি নতুন দিন। এছাড়া রিয়ালের পেছনে থাকবে ৯০ হাজার সমর্থক,” বলেন গার্দিওলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪২২ ঘ.