২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিউপিআরকে বাঁচালেন গ্যাবিনসন

বড় বাঁচা বেঁচে গেছে প্রিমিয়ার লিগের দল কুইন্স পার্ক রেঞ্জার্স। এফএ কাপে তৃতীয় স্তরের দল এমকে ডনসকে ১-০ গোলে হারালেও খেলোয়াড়দের ঘাম ঝরাতে হয়েছে প্রচুর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 05:30 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় বাঁচা বেঁচে গেছে প্রিমিয়ার লিগের দল কুইন্স পার্ক রেঞ্জার্স। এফএ কাপে তৃতীয় স্তরের দল এমকে ডনসকে ১-০ গোলে হারালেও খেলোয়াড়দের ঘাম ঝরাতে হয়েছে প্রচুর। খেলার শেষ দিকে দলটির ত্রাতা হয়ে আবির্ভাব ঘটে ড্যানি গ্যাবিনসনের। মঙ্গলবার ফিরতি খেলার ৭৩ মিনিটে শন রাইট ফিলিপসের কর্নার মাথা দিয়ে জালে পাঠান তিনি। সেই সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলে কিউপিআর শিবির। চতুর্থ পর্বে দলটি খেলবে লন্ডন প্রতিপক্ষ চেলসির সঙ্গে। বিশ্বের প্রাচীনতম এই নকআউট প্রতিয়োগিতার শেষ ৩২-এ জায়াগা করে নিয়েছে বোল্টন ওয়ান্ডারার্সও। ম্যাকলেস ফিল্ডকে হারায় তারা ২-০ গোলে। গোল দু’টোর একটি আসে কেভিন ডেভিসের পা থেকে খেলার প্রথম মিনিটে। ২৬ মিনিটে অপরটি দেন মার্টিন পেট্রোভ। বোল্টন পরের পর্বে খেলবে সোয়ান্সি সিটির বিপক্ষে। দ্বিতীয় স্তরের দল লিচেস্টার ও মিলওয়ালও উঠে গেছে পরের পর্বে। জার্মেইন বেকফোর্ডের হ্যাট্রিকের সুবাদের লিচেস্টার নটিংহ্যাম ফরেস্টকে হারায় ৪-০ গোলে। পরের পর্বে দলটি মাঠে নামবে চতুর্থ স্তরের দল সুইন্ডনের বিপক্ষে। আর ডাগেনহ্যাম অ্যান্ড রেডব্রিজকে ৫-০ গোলে হারায় মিরওয়াল। তিন গোল দেন ডারিয়াস হ্যান্ডারসন। দলটি মুখোমুখি হবে সাউদাম্পটনের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১২১ ঘ.