২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ফুটবলে বিজেএমসির গোল উৎসব

কর্পোরেট মহিলা ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে বিশাল ব্যবধানে জিতেছে টিম বিজেএমসি। তারা ২১-০ গোলে ব্র্যাককে উড়িয়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্পোরেট মহিলা ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে বিশাল ব্যবধানে জিতেছে টিম বিজেএমসি। তারা ২১-০ গোলে ব্র্যাককে উড়িয়ে দিয়েছে। বিজেএমসির এই বড় জয়ের মূল অবদান ছিল জাতীয় দলের স্ট্রাইকার সাবিনা খাতুনের। তিনি একাই করেন ১১ গোল। এছাড়া ইতি, বিথি ও রিক্তা ৩টি করে গোল করেন। অন্য গোলটি করেন রুমা। এমন হারেও অখুশি নন ব্র্যাকের খেলোয়াড়রা। অধিনায়ক দীপা বলেন, “ঢাকায় খেলতে এসেছি, এতেই আমরা খুশি। এখান থেকে এগিয়ে যেতে চাই।” দশদিন অনুশীলন করেই এই টুর্নামেন্টে খেলতে আসেন ব্র্যাকের খেলোয়াড়রা। কোচ মাহমুদুল হক তুহিন এ সম্পর্কে বলেন, “সারাদেশ থেকে ব্র্যাকের ৩৫টি শাখার বাছাই করা খেলোয়াড়দের নিয়ে এই দল গঠন করা হয়েছে। এরা সমাজে অবহেলিত হিসাবে পরিচিত।” ম্যানেজার আইরিন পারভীন বললেন, “হার-জিতটা বড় কথা না, আমাদের উদ্দেশ্য খেলাধুলায় মেয়েদের অংশ নেয়া নিশ্চিত করা। কর্পোরেট লিগটা মেয়েদের জন্য অভিজ্ঞতা অর্জনের সুযোগ।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২১২৫ঘ.