২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তালা ঝোলানো নিয়ে দাবা ফেডারেশনের ব্যাখ্যা

কার্যালয়ে তালা ঝোলানোর তিন দিন পার হওয়ার পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে দাবা ফেডারেশন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, কিছু বিপথগামী দাবাড়– আগের কমিটির মাধ্যমে বিভ্রান্ত হয়ে বর্তমান কমিটিকে হেয় করার উদ্দেশ্যে হীন প্রচেষ্টা চালাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 02:46 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কার্যালয়ে তালা ঝোলানোর তিন দিন পার হওয়ার পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে দাবা ফেডারেশন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, কিছু বিপথগামী দাবাড়– আগের কমিটির মাধ্যমে বিভ্রান্ত হয়ে বর্তমান কমিটিকে হেয় করার উদ্দেশ্যে হীন প্রচেষ্টা চালাচ্ছে। দাবা ফেডারেশন আরো জানিয়েছে, বর্তমান কমিটির অর্জন তারা মেনে নিতে পারছেন না। আর তাই সুনির্দিষ্ট দাবি-দাওয়া না করে এমন কাজ করছেন। এটাকে আন্দোলনে রূপ দেয়ার চেষ্টা করে তারা ব্যর্থও হয়েছেন। তাদের মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারে নিয়মিত দাবাড়–রা সায় দিচ্ছেন না। কাউকে কিছু না জানিয়ে গোপনে ফেডারেশনের কক্ষে তালা ঝোলানো ঠিক হয়নি। এমন গর্হিত কাজকে সবাই ধিক্কার জানাচ্ছে বলে ফেডারেশনের এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এই বিজ্ঞপ্তির পর দাবাড়–দের আন্দোলনে নেতৃত্ব দেয়া ফিদে মাস্টার খোন্দকার আমিনুল ইসলাম বলেন, “আমরা কোনো অযৌক্তিক দাবি করিনি। তাছাড়া আমাদের এই আন্দোলনে অধিকাংশ দাবাড়–র সমর্থন আছে। ফেডারেশনে বর্তমানে যে দুরবস্থা চলছে তাতে আমাদের আর কিছু করার ছিলো না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩৯ঘ.