২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়া পরিষদের প্রতিভা অন্বেষণ কর্মসূচি

তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা বের করে আনার উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ২০টি ডিসিপ্লিনে প্রাথমিকভাবে বাছাই করা ৬৩০ জন ক্রীড়াবিদকে প্রশিক্ষণ দেবে তারা। প্রথমে ২১ দিন, পরে বছর ব্যাপি প্রশিক্ষণ দেয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 12:22 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা বের করে আনার উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ২০টি ডিসিপ্লিনে প্রাথমিকভাবে বাছাই করা ৬৩০ জন ক্রীড়াবিদকে প্রশিক্ষণ দেবে তারা। প্রথমে ২১ দিন, পরে বছর ব্যাপি প্রশিক্ষণ দেয়া হবে। ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার আশা করছেন এই কার্যক্রম থেকে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে এক সাংবাদ সম্মেলনে তিনি বলেন, “বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তৃণমূল থেকে প্রতিভা বের করে আনার উদ্যোগ নেয়া হয়। তারই ধারাবাহিকতায় জাতীয় ক্রীড়া পরিষদ নিজস্ব অর্থায়নে ৪৬টি জেলায় এ কার্যক্রম শুরু করে। সেখান থেকেই প্রাথমিকভাবে কিছু খেলোয়াড়কে বাছাই করা হয়েছে।” “অবশ্য ২০০০ সালের পর তৃণমূল পর্যায় থেকে কোন প্রতিভা উঠে আসেনি। তাই ক্রীড়া ক্ষেত্রে বিশাল শূন্যতা তৈরি হয়েছে,” যোগ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বাছাই করা এই খেলোয়াড়দের ২১দিন আবাসিক প্রশিক্ষণ দেয়া হবে। এই ক্যাম্প থেকে বাছাইকৃত খেলোয়াড়দের পরে বছরব্যাপী প্রশিক্ষণ দেয়া হবে। ফুটবলে থেকে ৪০ জন, ভলিবলে ৪০, হ্যান্ডবলে ৪৫, বক্সিংয়ে ৩০, এ্যাথলেটিক্সয়ে ৪০, জিমন্যাস্টিকে ২০, জুডোতে ২০, ভারোত্তোলনে ৩০, টেবিল টেনিসে ৪০, কাবাডিতে ৪০, হকিতে ৩৫, সাঁতারে ৪০, টেনিসে ২০, কারাতেতে ৩০, তায়কোয়ান্দোতে ৩০, উশুতে ৩০, দাবাতে ২৫, বাস্কেটবলে ৩০, সাইক্লিংয়ে ৩৫ এবং ক্রিকেট থেকে ৩০ জন খেলোয়াড় বাছাই করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৮২০ঘ.