ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বছরের প্রথম গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দিনে বড় কোনো অঘটন ঘটেনি। সহজেই জিতেছেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল।
তবে পুরুষ এককে বাছাই খেলোয়াড়দের মধ্যে হার মেনেছেন ফার্নান্দো ভারদাস্কো, হুয়ান মোনাকো, ইভান লুবিচিচ ও ইয়ুর্গেন মেলজার।
মেয়েদের এককে ইয়ানিনা উইকমেয়ার, লুসি সাফারোভা ও ফ্লাভিয়া পেনেত্তা ছাড়া বাকি সব বাছাই খেলোয়াড় দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। তাদের মধ্যে
র্যাংকিংয়ে সবার ওপরে থাকা ক্যারোলিন ওজনিয়াকি, বর্তমান চ্যাম্পিয়ন কিম ক্লাইস্টার্স ও ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন লি না উল্লেখযোগ্য।
ভারতের সানিয়া মির্জা অবশ্য হেরে গেছেন প্রথম রাউন্ডেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১১৩ঘ.
bdnews24