২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশীয় শ্যুটিংয়ে বাংলাদেশের ব্যর্থতা চলছেই

কাতারের দোহায় অনুষ্ঠানরত এশীয় শ্যুটিং প্রতিযোগিতায় বাংলাদেশ যথারীতি ব্যর্থতার বৃত্তেই বন্দী। সোমবার তৌফিক শাহরিয়ার চন্দন আশা জাগিয়েও শেষ পর্যন্ত সাফল্য পাননি। ব্যর্থ হয়েছেন বাংলাদেশের অন্য দুই প্রতিযোগী রমজান আলী এবং আরমিন আশাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 02:12 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাতারের দোহায় অনুষ্ঠানরত এশীয় শ্যুটিং প্রতিযোগিতায় বাংলাদেশ যথারীতি ব্যর্থতার বৃত্তেই বন্দী। সোমবার তৌফিক শাহরিয়ার চন্দন আশা জাগিয়েও শেষ পর্যন্ত সাফল্য পাননি। ব্যর্থ হয়েছেন বাংলাদেশের অন্য দুই প্রতিযোগী রমজান আলী এবং আরমিন আশাও। পুরুষদের ৫০ মিটার রাইফেল প্রোনে ৫৯০ স্কোর করে দশম হয়েছেন চন্দন। আর মাত্র তিন পয়েন্ট স্কোর করতে পারলেই লন্ডন অলিম্পিকে অংশ নেয়ার যোগ্যতা অর্জন করতে পারতেন তিনি। এই ইভেন্টে ৫৭৪ স্কোর করে রমজানের অবস্থান ৪৬তম। আর মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে ৪৭ জনের মধ্যে ৪৬তম হয়েছেন আরমিন। তার স্কোর ৩৬১। এর আগে শুক্রবার পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্যর্থ হন কমনওয়েলথ গেমসে সোনা জয়ী শ্যুটার আসিফ হোসেন খান। আবদুল্ল¬াহ হেল বাকীও কিছু করতে পারেননি। ঐ ইভেন্টে আসিফ ২৫ ও বাকির অবস্থান ছিলো ৩৩তম। শনিবার ব্যর্থ হয়েছেন শারমিন আক্তার রতœা এবং তৃপ্তি দত্তও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০৯ঘ.