২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় হকিতে ফরিদপুর ও বিকেএসপির জয়

সোমবার জাতীয় হকি প্রতিযোগিতার সুপার লিগে জয় পেয়েছে ফরিদপুর জেলা ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 01:54 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার জাতীয় হকি প্রতিযোগিতার সুপার লিগে জয় পেয়েছে ফরিদপুর জেলা ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ফরিদপুর ৩-২ গোলে সেনাবাহিনীকে হারিয়েছে। বিজয়ী দলের হাসান জোবায়ের নিলয় দুটি এবং মামুনুর রহমান চয়ন একটি গোলটি করেন। সেনাবাহিনীর দুই গোলদাতা কৃষ্ণ কুমার ও সিরাজুল ইসলাম। অন্য ম্যাচে বিকেএসপি ৩-১ গোলে জিতেছে টাঙ্গাইলের বিপক্ষে। বিকেএসপির হয়ে গোল করেন রাব্বি সালেহীন, সালমান সাদিক ও খোরশেদুর রহমান। টাঙ্গাইলের একমাত্র গোলটি মানিকের। মঙ্গলবার রাজশাহী জেলা ও সেনাবাহিনী এবং ঢাকা জেলা ও নৌবাহিনী মুখোমুখি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৫১ঘ.