ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ৯ জানুয়ারি তৃতীয়বারের মত ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ফিফা ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। আর রোববার অর্থাৎ ১৫ জানুয়ারি তার জোড়া গোলেই নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে বার্সেলোনা ৪-২ গোলের গুরুত্বপূর্ণ জয় পেয়েছে রিয়াল বেটিসের বিপক্ষে।
স্পেনের এবারের মৌসুমে এখন পর্যন্ত মেসিরই সবচেয়ে বেশি ৩৩টি গোল। লা লিগায় এই আর্জেন্টাইন তারকার গোলসংখ্যা ১৯টি।
মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো এই মৌসুমে গোল করেছেন ৩০টি। যদিও লিগে মেসির চাইতে ৩টি গোল বেশি করেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭২৪ঘ.
bdnews24