২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারাদোনার কিডনি থেকে পাথর অপসারণ

কিডনি থেকে পাথর অপসারণের পর দিয়েগো মারাদোনাকে হাসপাতাল ছাড়ার অনুমতি দিয়েছেন চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 09:46 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিডনি থেকে পাথর অপসারণের পর দিয়েগো মারাদোনাকে হাসপাতাল ছাড়ার অনুমতি দিয়েছেন চিকিৎসকরা। দুবাইয়ের একটি হাসপাতালে তার কিডনি থেকে পাথর অপসারণ করা হয়। দুবাইয়ের ফুটবল দল আল ওয়াসল সোমবার এক বিবৃতিতে জানায়, আর্জেন্টিনার এই জীবন্ত কিংবদন্তীকে চিকিৎসকরা জানিয়েছেন যে তিনি হাসপাতাল ছেড়ে যেতে পারেন। তলপেটে ব্যথা অনুভব করার পর তাকে রোববার হাসপাতালে নেয়া হয়। তার অস্ত্রোপচার করা হয় সেদিনই। আল ওয়াসল শনিবার ২-১ গোলে জেতে আল আহলির বিপক্ষে। ক্লাবের পরের খেলা ২৩ জানুয়ারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫০৫ ঘ.