২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লিগে অঁরির যাত্রা শুরু হার দিয়ে

এফএ কাপে স্বপ্নের মতো দ্বিতীয় ‘অভিষেক’ হয়েছিল থিয়েরি অঁরির। কিন্তু প্রিমিয়ার লিগে যাত্রা শুরু হলো তার হার দিয়ে। রোববার তার দল আর্সেনাল ৩-২ গোলে হার মেনেছে সোয়ান্সি সিটির কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 07:38 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এফএ কাপে স্বপ্নের মতো দ্বিতীয় ‘অভিষেক’ হয়েছিল থিয়েরি অঁরির। কিন্তু প্রিমিয়ার লিগে যাত্রা শুরু হলো তার হার দিয়ে। রোববার তার দল আর্সেনাল ৩-২ গোলে হার মেনেছে সোয়ান্সি সিটির কাছে। আর কুইন্স পার্ক রেঞ্জার্সের কোচ হিসেবে মার্ক হিউজেসও যাত্রা শুরু করলেন হার দিয়ে। তার দলের বিপক্ষে নিউক্যাসল ইউনাইটেড জেতে ১-০ গোলে। বর্তমানে আর্সেনাল ৩৬ পয়েন্ট নিয়ে আছে তালিকার পঞ্চম স্থানে, চেলসির চেয়ে চার ও শীর্ষ দল ম্যানচেস্টার সিটির চেয়ে পিছিয়ে আছে ১২ পয়েন্ট। আর সোয়ান্সি উঠে এসেছে পয়েন্ট তালিকার দশম স্থানে। দলটির পয়েন্ট ২৬। সিটি সোমবার খেলবে উইগ্যান অ্যাথলেটিকের বিপক্ষে। লিগের শীর্ষ গোলদাতা রবিন ভ্যান পার্সি (১৮) আর্সেনালকে এগিয়ে নেন খেলার পাঁচ মিনিটে। কিন্তু এগারো মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান স্কট সিনক্লেয়ার। সোয়ান্সির নাথায় ডায়ার দলকে এগিয়ে নেন ৫৮ মিনিটে। ঠিক এগারো মিনিট পর খেলায় সমতা ফেরান থিও ওয়ালকট। এক মিনিট পরই আর্সেনালের জালে আঘাত হানেন ড্যনি গ্রাহাম। শেষ পর্যন্ত তার এই গোলই পরিণত হয় জয়সূচক গোলে। আর্সেনালের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা অঁরি (২২৭) এফএ কাপে লিডস ইউনাইটেডের বিপক্ষে জয়সুচক গোল করলেও সোয়ান্সির বিপক্ষে জাদু দেখাতে পারেনি তিনি। বদলি খেলোয়াড় হিসেবে খেলতে নামেন তিনি ৬৩ মিনিটে। সোয়ান্সি শেষবার আর্সেনালকে হারিয়েছিল ১৯৮২ সালে। আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার প্রতিপক্ষের প্রশংসা করলেও প্রশ্ন তোলেন পেনাল্টি নিয়ে। তার মতে, রেফারির ওই সিদ্ধান্ত সঠিক ছিল না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩১৪ ঘ.